বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

তারাবির নামাজে কোরআন দেখে পড়া যাবে কি?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : উত্তর: নফল-ফরজ সকল প্রকার নামাজেই কোরআন শরিফ দেখে দেখে পড়লে নামাজ ভেঙ্গে যায়৷ কেননা কুরআন শরিফ দেখে পড়তে হলে কোরআনের কপি বহন করতে হবে ৷ পাতা উল্টাতে হবে৷ কুরআনের দিকেই দৃঢ় নজর রাখতে হবে৷

আর নামাজের ভিতরে এসব আমলে কাসিরের অন্তর্ভূক্ত৷ আর আমলে কাসিরের কারণে নামাজ ভেঙ্গে যায়৷ তাছাড়া কোরআন শরিফ দেখে দেখে পড়া যেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা৷ এটি কোনো শিক্ষক থেকে শিখার মত৷ যা নামাজ ভঙ্গের কারণ৷
 
সুতরাং প্রশ্নোক্ত বক্তার কথা সঠিক নয় ৷ তারাবি বা নফল কিংবা অন্য কোনো নামাজে ইমাম-হাফেজ সাহেবের জন্য কোরআন শরিফ দেখে দেখে পড়া জায়েজ নয়। দেখে পড়লে নামাজ হবে না ৷
 
আন নুতাফ ফীল ফাতাওয়া-১/৯৬; আল মাবসূত লিস সারাখসি-১/২০১; বাদায়েউস সানায়ে-১/২৩৬; হেদায়া-১/৬৩; আল এখতিয়ার লি তালিলিল মুখতার-১/৬২।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit