মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতকসহ মাকে জীবিত উদ্ধার হলমার্ক-বেসিক ব্যাংকের কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার জুলাই মাসে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম ‘মরক্কো সকলের সম্মান অর্জন করেছে’ বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো ‘জার্মানি আর প্রথম সারির দল নয়’, বিশ্বকাপে ভরাডুবির পর কোচের স্বীকারোক্তি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড নতুন একটি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত

ভোলাহাটে স্কুল শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৩৪ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম কালুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়। প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ ও বৃহত্তর বজরাটেকবাসির ব্যানারে সোমবার (১৮ মার্চ) মানববন্ধনের আয়োজন করা হয়। লোকজন স্কুল মাঠে মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা প্রদান করে।

বাধার মুখে পড়ে একটি মিছিল স্কুল মাঠ ত্যাগ করে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ গেটে কিছু সংখ্যক লোক নিয়ে একটি পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ আরফেজ আলী, সাবেক ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সাজেদ আলী, ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সবুর আলী, অভিভাবক মোঃ শাহজাহান আলী।

এ সময় বক্তারা বলেন, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে প্রতিষ্ঠানের সব কিছুই নিয়ন্ত্রণ করেন রবিউল ইসলাম কালু। তাঁরা রবিউল ইসলাম কালু বিরুদ্ধে সেশন চার্জ, ভর্তি বাণিজ্য, নতুন পুরাতন বই বিক্রি, সার্টিফিকেট বাণিজ্য, শিক্ষকদের মাঝে গ্রুপিং করাসহ নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন।

মোঃ রবিউল হক কালুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকজন লোক আমার সম্মান হানি করার জন্য আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। এগুলো সব মিথ্যা অভিযোগ। সরোজমিনে উপস্থিত থাকা ভোলাহাট থানার এসআই কামাল উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মানববন্ধনের কারণে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভবনা থাকায় মানববন্ধন করতে নিষেধ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit