মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয় 

কোরআনের ৪২ বিরল কপি প্রদর্শিত হচ্ছে রিয়াদে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি এক্সিবিশনে প্রদর্শিত হচ্ছে পবিত্র কোরআনের ৪২টি বিরল কপি। রিয়াদের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এই প্রদর্শনীর আয়োজন করেছে। গালফ নিউজ জানিয়েছে, ইসলামের ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরতেই এই আয়োজন।

লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেন, তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআনও। প্রসঙ্গত, গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি।

২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারাবিশ্বে দেখানো হয়েছিল। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit