বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
নকআউটে নিজ দলের জন্য ক্ষতির কারণ হতে পারেন রোনালদো, ইংলিশ কিংবদন্তির মন্তব্য মাটিরাঙ্গার গর্ব ওমর ফারুক: ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সফলতার এক অনন্য দৃষ্টান্ত। মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান, যুদ্ধের শঙ্কা? স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম কিনছে সরকার নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ আমবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত॥ ‘প্রধানমন্ত্রী’ নির্দিষ্ট দল বা আসনের নন, ৩০০ আসনের : জামায়াত আমির নওগাঁয় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ 

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সামরিক বিমান হামলায় আফগানিস্তানে নারী ও শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) তালেবান সরকারের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন এবং হামলার নিন্দা করেছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদ দাবি করেছে, জঙ্গি গোষ্ঠীগুলো প্রতিবেশী দেশ থেকে নিয়মিত হামলা চালাচ্ছে। এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, রাত তিনটার দিকে পাকিস্তানি বিমান পাকিস্তানের সীমান্তবর্তী খোস্ত এবং পাকতিকা প্রদেশে বেসামরিক বাড়িগুলোতে বোমাবর্ষণ করেছে।

তিনি বলেন, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশ ও খোস্ত এলাকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে। তালেবান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একইসঙ্গে এই বেপরোয়া পদক্ষেপকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আক্রমণ বলে অভিহিত করছে। তবে হামলা বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ও দেশটির পররাষ্ট্র দফতর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে শনিবার পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে একটি হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়। এ হামলার পর দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। আর এ ঘটনার পরই সোমবার আফগানিস্তানে এই হামলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ মার্চ ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit