বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দুই ওপেনারকে ফিরিয়ে শ্রীলংকাকে চাপে ফেললেন তাসকিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : দুই ওভারে শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেন তাসকিন। এতে অনেকটা চাপে পড়েছে সফরকারীরা।

তাসকিনের দারুণ লাইন, দারুণ লেংথ। সামনে না পেছনে করতে গিয়ে ক্রিজে আটকে থাকলেন আভিস্কা ফার্নান্ডো। একটু বেরিয়ে যাওয়া বলে শরীর থেকে আগবাড়িয়ে খেলতে গিয়ে শুধু খোঁচা দিতে পেরেছেন। নিজের প্রথম ২ ওভারে শ্রীলংকার দুই ওপেনারকে ফেরালেন তাসকিন। এতে অঘোষিত ফাইনালে চট্টগ্রামে বাংলাদেশের দারুণ শুরু হয়েছে।

এর আগে ওভার দ্য উইকেট থেকে বেরিয়ে যাওয়া বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাতুম নিশাঙ্কাকে ঝামেলায় ফেলেছেন শরীফুল ইসলাম। বল ভেতরের দিকেও নিয়েছেন, নিশাঙ্কা তাতেও স্বচ্ছন্দ ছিলেন না। পঞ্চম বলে গিয়ে নিতে পারেন সিঙ্গেল। শরীফুলের প্রথম ওভারে আসে ওই ১ রানই। 

আরেক প্রান্ত থেকে শুরু করেছেন তাসকিন, তার বল গ্লাভসে নিতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছেন মুশফিক। ফিজিও বায়েজিদুল ইসলামের শরণাপন্ন হতে হয়েছে তাকে। ম্যাজিক স্প্রের পর টেপ পেঁচাতে হয়েছে। মুশফিক কিপিং শুরু করেছেন আবার। 

সে বিরতির পরই এলবিডব্লু নিশাঙ্কা। একটু ফুললেংথের বল, ডিফেন্ড করতে গিয়ে মিস করে গেছেন তিনি। আম্পায়ার রিচার্ড কেটেলবোরোর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি। 

তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, বল মিস করে যেত লেগ স্টাম্প। মানে রিভিউ নিলে বেঁচে যেতেন নিশাঙ্কা!

নিশাঙ্কাকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু তাসকিনের

শ্রীলংকার একাদশ: আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও রিশাদ হোসেন।

 

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit