বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় সেনাবাহিনী দল চ্যাম্পিয়ন এবং নৌবাহিনী দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। পাশাপাশি শৃঙ্খলা, সততা, প্রতিপক্ষ ও রেফারির প্রতি সম্মান, খেলোয়াড়সুলভ আচরণ এবং খেলার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ক্ষেত্রে সর্বোচ্চ মান প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী দল ফেয়ার প্লে ট্রফি অর্জন করে। 

এছাড়াও, প্রতিযোগিতায় সেনাবাহিনী দলের ল্যান্স কর্পোরাল ইমতিয়াজ রায়হান শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

উল্লেখ্য, গত ১ নভেম্বর হতে শুরু হওয়া প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী ফুটবল দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যগণ এবং অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit