বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি দেশীয় অস্ত্র ৩ রাউন্ড গুলি সহ গ্রেফতার এক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরী এলজি/অস্ত্র ৩ রাউন্ড তাজা গুলি সহ ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৭মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ টিম  মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড অযোধ্যা এলাকার শাহজাহান এর দোকানের সামনে  বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি সহ আসামী ব্রজেন ত্রিপুরা (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী-ব্রজেন ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের জামিনী ছড়া, ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অমর কৃষ্ণ ত্রিপুরা,র ছেলে।মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,ব্রজেন ত্রিপুরা (৪৫) থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড তাজা গুলি, ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ বহি  উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন। পরবর্তী কার্যক্রম শেষে গ্রেফতারকৃত  আসামীকে বিধি মোতাবেক  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

কিউএনবি/অনিমা/১৮ মার্চ ২০২৪/সকাল ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit