বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

এখন মশা মিলিয়ে চা খাব: অভিনেত্রী শাহনাজ খুশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। দিন-রাত, বাসা-অফিস, হাট-বাজার, স্কুল ও জনসমাগমস্থল কোথাও মশার হাত থেকে নিস্তার মিলছে না। মশার কামড় থেকে রেহাই পাচ্ছেন না অভিনেতা অভিনেত্রীরা। শুটিং করতে গিয়ে মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। 

রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনেত্রী লেখেন, শুটিংয়ে মশার পিঁয়াজু, মশার শরবত, মশার মুড়ি, মশার জিলাপি, মশার ঘুগনি, এখন মশা মিলিয়ে চা খাব! এভাবেই বেঁচে থেকে আবার ভোট দেব!

মশা নিয়ে শাহনাজ খুশি স্ট্যাটাসটি দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। 

ইবতেশাম নাসিম মৌ লিখেছেন, স্ট্যাটাস হাসির কিন্তু মর্ম আবার মেজাজ খারাপের। 

জবাবে শাহনাজ খুশি বলেন, আর বইলো না বইন! জান পুরা শেষ।

আবীর হাসান আখন্দ লিখেছেন, মশার কারণে নামাজ, ইফতার সবই এলোমেলো।

শরিফুল ইসলাম তন্ময় নামে একজন লেখেন, উত্তরা শুটিং হাউসগুলোতে বেশি মশা। বিরক্ত লাগে।

বিএম সাদেক নামে আরেকজন লিখেছেন, মশার জ্বালায় তারাবি নামাজটাও শান্তিতে পড়া যায় না।

রবিউল ইসলাম রবিন লিখেছেন, মশা আছে, মেয়র নাই!

ইঞ্জিনিয়ার সাহাদত কানন বলেন, শহরটা মশার দখলে চলে গেছে। দেখার কেউ নাই। 

সঞ্জয় ঘোষ লিখেছেন, মশার উৎপাতের কারণে সারা দেশে চরম সমস্যা। সমাধান হলে ভালো হয়।

 

 

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit