রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরবর্তিতে উপজেলা পরিষদ চত্ত্বরে সাংবাদিক ধনেশ পত্রনবীশ ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রদান অতিথির বক্তব্য রাখেন, এমপি মোশতাক আহমেদ রুহী, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমশিনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকবি সুজন হাজং, পৌর মেয়র আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, আব্দুল জব্বার মাল, অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, এমদাদুল হক খান প্রমুখ।অপরদিকে উপজেলা আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি অনুরুপ কর্মসুচী পালন করেছে।

বক্তরা বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হচ্ছে। বঙ্গবন্ধুর জীবনাদর্শ সম্পর্কে শিশুদের কাছে তুলে ধরার জন্য সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবস কেন্দ্রীক নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit