শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

পিএসএলের সময় হলে ইনজুরি, আইপিএল এলেই ফিট!

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : গত জানুয়ারিতে বিশ্বকে চমকে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার শামার জোসেফ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নায়কোচিত বোলিং করে ম্যাচ জেতানোর পর পিএসএলে দল পান তিনি। পেশোয়ার জালমির পর গায়ানার এ পেসারকে কেনে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টস। পুরো মৌসুম খেলার কথা থাকলেও ইনজুরির কথা বলে জোসেফ পাকিস্তানে পা-ই ফেলেননি।

 

ইনজুরির কথা বলে জোসেফ পিএসএল এড়িয়ে যাওয়ার পর আইপিএলে যোগ দেয়ায় প্রশ্ন তুলেছেন ফরিদ। এক্সে এক স্ট্যাটাসে ক্যারিবীয়ান পেসারের ছবি শেয়ার করে তিনি বলেন, ‘শামার জোসেফ ভারতে কী করছেন? ড্যারেন সামি নিশ্চিত করেছিলেন ইনজুরির কারণে তিনি জালমিতে যোগ দেবে না।  তবে লখনৌর জন্য উনি ফিট কীভাবে!’
 

ইংলিশ পেসার রিস টপলির এবার মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে মাইনর ইনজুরির কারণে অনাপত্তিপত্র না পাওয়ায় পিএসএলের এবারের আসরে খেলতে পারেননি তিনি। অথচ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নাকি তিনি খেলবেন, ফরিদ বলছেন এরইমধ্যে ভারতে পা রেখেছেন ৩০ বছর বয়সী ক্রিকেটার। এক্সে পাকিস্তানি সাংবাদিক লেখেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে ইংল্যান্ড পেসার রিস টপলি ভারতে পৌঁছেছেন। তিনি ইনজুরির কারণে পিএসএল খেলতে পারেননি, এখন আইপিএলের জন্য ফিট।’
 

এবারের পিএসএলে গ্রুপপর্ব থেকে বাদ পড়া লাহোর কালান্দর্সের হয়ে খেলার কথা ছিল রশিদ খানের। ইনজুরির কারণে জানুয়ারিতে নিজেকে সরিয়ে নেন তিনি। আইপিএলের আগে সেই রশিদ চোট কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন, দেশের হয়ে শুক্রবার (১৫ মার্চ) খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। তাকে নিয়ে ফরিদ খান লেখেন, ‘রশিদ ভাইও দেখি আইপিএলের আগে ফিট হয়ে গেছেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit