বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ভারত ফিরলেই দু’ঘণ্টার মধ্যে গ্রেফতার হবেন রাখি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : গত বছরের মে মাসে আদিল খান দুরানিকে বিয়ে করেন তিনি। তবে নানা জটিলতায় সেই বিয়ে বিচ্ছেদে রুপ নেয়। নির্যাতন, ব্লাকমেইলসহ একাধিক অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন স্বামী আদিল। কারাগারে থাকেন মাসখানেক।

এরপর জামিনে মুক্তি পেয়ে আবারও বিয়ে করেন আদিল। চলতি মাসে ‘বিগ বস্ ১২’- এর প্রতিযোগী সোমি খানকে বিয়ে করে জীবনের নতুন পথচলা শুরু করেন তিনি। তবুও রাখির সঙ্গে বিবাদ মিটছে না তার।

অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন আদিল। যে কারণে নাকি ভারত ছেড়েছেন রাখি। এমনটাই দাবি সাবেক স্বামীর। শুধু তাই নয়, আদিল বলছেন- ভারতে ফিরলেই গ্রেফতার হবেন রাখি।

বিয়ের পর স্ত্রী সোমিকে নিয়ে মুম্বাই ফিরতেই রাখিকে নিয়ে মুখ খুলেছেন আদিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একগুচ্ছ মামলা করেছি রাখির বিরুদ্ধে। যেসব মামলায় সহজেই জামিন পাচ্ছেন না তিনি। সে কারণেই কয়েকমাস ধরে ভারত ছেড়ে দুবাইয়ে অবস্থান করছেন। সে যেদিন দেশে ফিরবে, সেদিনই দু’ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit