রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

বাবুরহাটে আবারও আগুনে পুড়ল ৩২ দোকান

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত শেখেরচর-বাবুরহাটের জিয়া উদ্দিন মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ৩২টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকানে জাজিম, তোষক ও পর্দা তৈরির কাপড় ছিল। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে গত বছরের ২৯ অক্টোবর দিবাগত রাত ১১ টার দিকে হাটের বণিক সমিতির পুরাতন অফিস সংলগ্ন গলিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০টি দোকানের প্রায় শত কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

হাটের  ব্যবসায়ী, বণিক সমিতির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতি শুক্র ও শনিবার সাপ্তাহিক হাট বসে। তবে বৃহস্পতিবার ও রবিবার অর্ধবেলা পাইকারী এই হাটে বেচাকেনা চলে। ছোট বড় প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে এই হাটে। ঈদকে সামনে রেখে প্রায় প্রত্যেক দোকানেই প্রচুর কাপড় তোলেছেন ব্যবসায়ীরা। শবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে হঠাৎ জিয়া মার্কেটে গলিতে আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই মার্কেটের ৩২টি দোকানে।

ভয়াবহ আগুনের ধোঁয়া ও লেলিহান শিখায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দোকান মালিকরা লোকজন নিয়ে মালামাল সরানোর চেষ্টা ও আগুন নেভানোর কাজে নামেন। অনেক ব্যবসায়ী আগুনের ভয়াবহতা দেখে কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ২ টি, নরসিংদী ফায়ার সার্ভিসের ২ টি, পলাশ ফায়ার সার্ভিসের ২ টি ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি ইউনিটসহ মোট ৭টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। ৩২ টি দোকানের কাপড় পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

এসব দোকান থেকে কোন কাপড় সরানো যায়নি বলেও জানান তারা।জিয়া মার্কেটের মালিক মো: কামরুজ্জামান বলেন, এই মার্কেট মোট ৩২টি দোকানে জাজিম, তোষক, কাভার, পর্দাসহ বিভিন্ন ধরনের কাপড়ের বেচাকেনা হতো। প্রায় প্রতিটি দোকানে গড়ে আনুমানিক ২০ থেকে ৪০ লাখ টাকার কাপড় ছিল। আগুনে সবই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, খবর পেয়ে মোট ৭ ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায় ৩২ টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তাৎক্ষনিক  ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা যায়নি।

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit