শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

অধিনায়কত্ব হারাতে পারেন শাহিন, সংকটের মধ্যেও পিসিবির বড় প্রস্তাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেসক : আর্থিক সংকটের মাঝে পিসিবির ৫৭ কোটির প্রস্তাব নিয়ে চরম সমালোচনা হচ্ছে দেশটির ক্রিকেটাঙ্গনে। এদিকে গুঞ্জন রয়েছে শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দীর্ঘদিন স্থায়ী কোনো কোচ নেই পাকিস্তান ক্রিকেট দলের।

শূন্যতা পূরণে উঠেপড়ে লেগেছে পিসিবি। এরই মধ্যে শেইন ওয়াটসনকে কোচ হিসেবে পেতে ২০ লাখ মার্কিন ডলার প্রস্তাব দিয়ে রেখেছে পাকিস্তান বোর্ড। দায়িত্ব নিলে প্রতি মাসে ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার বেতন দেওয়া হবে ওয়াটসনকে। তবে পাকিস্তান বোর্ডের ধারাবাহিক অস্থিরতার মাঝে তিনি প্রস্তাব আদৌ গ্রহণ করবেন কিনা, তা নিয়ে আছে ধোঁয়াশা।

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ চলাকালীন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রশিদ লতিফ অভিযোগ করেছিলেন, ক্রিকেটারদের পাঁচ মাস ধরে বেতন দেয়নি বোর্ড। দেশটির গণমাধ্যমে উঠে আসে তার কথার সত্যতা। আরও উল্লেখ করা হয়, বেশকিছু টেস্ট খেলুড়ে দেশের বোর্ডের তুলনায় ক্রিকেটারদের কম বেতন দেয় পিসিবি। 

বেতন বাড়াতে বেশ কয়েকবার দাবিও তুলেছিলেন বাবর-রিজওয়ানরা। পরে বেতন বাড়ানো হলেও তা পরিশোধে হিমশিম খাচ্ছে পিসিবি। আর্থিক সংকটের কারণে নাকি স্টেডিয়াম সংস্কারও সম্ভব হচ্ছে না। কিন্তু খেলোয়াড়দের বেতন আর স্টেডিয়াম সংস্কার করতে না পারলেও ঠিকই কোটি কোটি টাকা দিয়ে ওয়াটসনকে কোচ হিসেবে নিতে চাইছে পিসিবি।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই ওয়াটসনকে কোচ হিসেবে চাইছে পাকিস্তান। দায়িত্ব নিলে সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার হবেন দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া বিদেশি কোচ। আর্থিক দুর্দশার মাঝে এমন সিদ্ধান্তে এখন সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
 
এ দিকে শাহীন আফ্রিদির অধিনায়কত্ব নিয়েও উঠছে প্রশ্ন। গণমাধ্যমের খবর অনুযায়ী, আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে পিসিবি। সব মিলিয়ে এখন বেশ টালমাটাল অবস্থা পাকিস্তান ক্রিকেটের। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit