রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

নোয়াখালীতে ২টি গ্রেনেড উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৬ মার্চ) বিকেলের দিকে জেলা শহর মাইজদীর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়ালের পাশে পরিত্যক্ত জায়গায় দুটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ ১টি গ্রেনেড বিকেল ৩টা অন্যটি বিকেল ৫টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
ওসি মীর জাহেদুল হক রনি আরও বলেন, গ্রেনেডের গায়ে লেখা রয়েছে টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড বিপি কানো। এ ধরনের গ্যাস গ্রেনেড পুলিশের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলা হবে। যেহেতু নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পরিত্যক্ত জায়গা থেকে  গ্যাস গ্রেনেড দুটি উদ্ধার করা হয়েছে।  তাই তাদের সাথে কথা বলে দেখা হবে তাদের স্ট্রক ঠিক আছে কিনা। এটি তাদের অব্যবহৃত কিনা।       

কিউএনবি/অনিমা/১৬ মার্চ ২০২৪/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit