বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

ট্র্যাজিক নায়িকা ‘মধুবালার বায়োপিক’ আসছে, নায়িকা কে?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : কালজয়ী ‘মোঘল-ই আজম’ সিনেমায় আনারকলি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। নায়িকার চরিত্রে অভিনয় করা এ অভিনেত্রীর জীবনও ছিল সিনেমারই মতো।

বলিউডে এখনও গুঞ্জন রয়েছে ‘মোঘল-ই আজম’ সিনেমায় সেলিম চরিত্রে অভিনয় করা দীলিপ কুমারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।

 

 

ব্যক্তি জীবনে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা কিশোর কুমারকে বিয়ে করেছিলেন। খুব কম সময়ের জন্য জন্ম নেয়া এ শিল্পীর জীবনে স্মরণীয় কাজের সংখ্যাই বেশি। ৬০ এরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন। যার সবই প্রশংসা পায় দর্শক মহলে।
 
আপনি জানলে অবাক হবেন, ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’ গান খ্যাত এ অভিনেত্রী এ গানের সুরে যেভাবে নেচেছেন তা যে কারোরই ক্ষেত্রে দুঃসাধ্য। কেননা অন্য আট দশজনের মতো স্বাভাবিক আর সহজ জীবন ছিল না তার। হার্টে ছিদ্র ছিল অভিনেত্রীর।
 

 

অসুস্থতা কখনও কাবু করতে পারেনি নায়িকাকে। ক্যামেরায় দর্শকদের কখনও বুঝতে দেননি তিনি নিজের অসুস্থতার কথা। মন দিয়ে অভিনয় করেছেন। যার ফলে ছিদ্র হৃদয়ের সুন্দরী মধুবালা শুধু দেশের নয়, পশ্চিমা বিশ্বের ভক্তদের হৃদয়ও ঝাঁঝরা করেছিলেন।
 

 

দুর্দান্ত এ বাস্তব জীবন কাহিনি পর্দায় তুলতে যাচ্ছেন পরিচালক জসমিত কে রিন। এখনও এ সিনেমায় নাম ভূমিকায় কে অভিনয় করবেন, সিদ্ধান্ত হয়নি। তবে সবাই ধারণা করছেন, আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ সিনেমার এ পরিচালক মধুবালার চরিত্রে আলিয়া ভাটকেই পছন্দ করতে পারেন।
 
এদিকে মধুবালার বায়োপিক নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন বলিউড সমালোচক তরণ আদর্শও। সামাজিক মাধ্যম এক্স এ তিনি জানিয়েছেন, সনি পিকচারের প্রোডাকশনে নির্মিত হতে চলেছে কাঙ্খিত এ সিনেমা।
 
প্রসঙ্গত, ‘বসন্ত’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। মধুবালা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে মোঘল-ই- আজম, মিস্টার এন্ড মিসেস ৫৫, চলতি কা নাম গাদি, কালা পানি, মহল ইত্যাদি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মার্চ ২০২৪,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit