বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

১৭ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে যেসব দেশে, যে বছরে হবে দুই রোজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বিশ্বজুড়ে চলছে পবিত্র রমজান মাস। চাঁদের হেরফেরে বিভিন্ন দেশে রোজ শুরু হওয়ার দিন ক্ষণে খানিকটা তারতম্য হয়। তবে বর্তমানে সব দেশেই বিরাজমান রোজা। 

সময়ের পার্থক্যের কারণে রোজা রাখার সময়েও বেশ হেরফের হয়। কোনো দেশের মানুষকে রোজা রাখতে হচ্ছে ১৭ ঘণ্টা পর্যন্ত। কোনো দেশের আবার ১২-১৩ ঘণ্টা।  
 
চন্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে ১১ দিন কম হওয়ায় ২০৩০ সালে রমজান মাস পালন করা হবে দুবার। ওই বছর প্রথম রমজান মাস শুরু হবে ৫ জানুয়ারি। আর ২৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় রমজান মাস।

পৃথিবীর দক্ষিণ প্রান্তের শেষ দিকের মুসলিমরা যেমন চিলি বা নিউজিল্যান্ডে বসবাসকারী মুসলিমরা এ বছর প্রায় ১২ ঘণ্টা রোজা রাখছেন। বিপরীতে উত্তরের দেশগুলো আইসল্যান্ড বা গ্রিনল্যান্ডে রোজা রাখতে হচ্ছে ১৭ ঘণ্টার কিছুটা বেশি।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit