রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে হেলাল উদ্দিন সভাপতি, শিপলু সাধারণ সম্পাদক নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি গঠনে প্রধানমন্ত্রীর প্রতি মারমা ঐক্য পরিষদের অভিনন্দন।

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারের এক ব্যবসায়ী মনিরুজ্জামান মনি (৫২) কে হত্যার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে কৃষ্ণেরচর বাজারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মনিরুজ্জামান ইন্দ্র্রপুর গ্রামের মৃত করম আলীর ছেলে।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, বুধবার বিকেলে ওই এলাকায় চলাচলের রাস্তার ওপর ট্রাক রেখে মেরামত করায় জনসাধারনের চলাচলে অসুবিধা হচ্ছে। এ নিয়ে রাস্তার ওপর কাজ করতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় মনিরুজ্জামান ফেরাতে আসলে প্রতিপক্ষের লোকজনের লোহার রডের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরবর্তিতে তাকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই মারা যান আহত মনিরুজ্জামান।

বক্তারা আরো বলেন, এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারিগন দীর্ঘদিন ধরে কৃষ্ণেরচর বাজার এলাকায় মদ, গাঁজা সহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি করে আসছে। তাদের সামনে কেউ কোন কথা বলতে গেলে বিভিন্ন ভাবে নাজেহাল করে তারা। নেশার ছোঁবলে নষ্ট হচ্ছে এলাকার কিশোর সহ নানা পেশার লোকজন। এদের প্রতিহত করতে মাননীয় এমপি মোশতাক আহমেদ রুহী সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সেইসাথে মনিরুজ্জামান কে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাব্বির আহমেদ তালুকদার, আওয়ামীলীগ নেতা আজমত আলী, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ইউপি মেম্বার আব্দুল সাত্তার শাহীন, শিক্ষক আজিজুর রহমান খান, রুকন উদ্দিন শাহ, মুহ্তামিম মাও: আবু হানিফ, মাও: রুকন উদ্দিন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৫ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit