স্পোর্টস ডেস্ক : সৌম্য সরকারের দারুণ ইনিংসের পর মাহমুদউল্লাহ রিয়াদের (০) দ্রুত বিদায়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেখান থেকে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে অনেকটা বিপর্যয় কাটিয়ে উঠে স্বাগতিকরা।কিন্তু এই জুটিও বড় হওয়ার আগেও থামলো মুশফিকুর রহিমের বিদায়ে।
হৃদয় ও মুশফিক মিলে গড়েছিলেন ৪৩ রানের জুটি। হৃদয় তুলনামূলক ধীরে খেললেও মুশফিক রান তুলেছিলেন স্ট্রাইকরেট ভালো রেখেই। কিন্তু ইনিংসের ৩২তম ওভারে মুশফিক ফিরলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।
সুইপ শট খেলতে চেয়েছিলেন মুশি। কিন্তু বল তার ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে লাগে। শুরুতে আম্পায়ার শ্রীলঙ্কার আবেদনে সাড়া দেননি। পরে রিভিও নিলে সাফল্য পায় তারা। বিদায়ের আগে ২৫ বলে ২৮ রান করেছেন মুশফিক।
কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৮