বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ইসরায়েলে আগাম নির্বাচনের দাবি মার্কিন সিনেটর চাক শুমার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি ও ভবিষ্যতে বিশ্বে ইসরায়েলের সমর্থন হারানোর আশঙ্কায় আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার। তিনি বলেন, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশের পরিবর্তে নিজে ‘রাজনৈতিকভাবে টিকে থাকাকে’ অগ্রাধিকার দিয়েছেন। নেতানিয়াহু ‘নেতানিয়াহু তার পথ হারিয়েছেন।

 বৃহস্পতিবার (১৪ মার্চ) মার্কিন সরকারের সর্বোচ্চ পদমর্যাদার ইহুদি এই কর্মকর্তা এসব কথা বলেন। শুমার সিনেটে গত ২৫ বছর ধরে ইসরায়েলকে সমর্থন করেছেন। এবার তিনি সতর্ক করে বলেন, গাজায় বিপুলসংখ্যক বেসামরিক জনগণ হতাহত হওয়ার কারণে ইসরায়েল মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এছাড়া ইসরায়েল বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে।

চাক শুমার বলেন, ইসরায়েলকে অবশ্যই তার নীতি পাল্টাতে হবে। পাশাপাশি গাজার নিরপরাধ বেসমারিক জনগণকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। মার্কিন প্রভাবশালী সিনেটর বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ইসরায়েলের নিজস্ব নেতা বেছে নেওয়ার অধিকার রয়েছে। ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক হওয়া দরকার। আমার মতে একটি নির্বাচনের মাধ্যমেই সেটি সবচেয়ে ভালভাবে সম্পন্ন করা যাবে।’

২০২৬ সালের অক্টোবরে ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু চাক শুমার তার প্রায় দুই বছর আগেই দেশটিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন। গাজায় হামলার পর নেতানিয়াহুর পদ্ধতির সরাসরি সমালোচনা করা এড়িয়ে গেছেন ওয়াশিংটনের নেতারা। এই প্রথম কোনো নেতা সরাসরি নেতানিয়াহুর কঠোর সমালোচনা করলেন।

ওয়াশিংটনে ইসরায়েলের রাষ্ট্রদূত মাইকেল হারজোগও এ মন্তব্যের প্রতিবাদে এক্সে (সাবেক টুইট) লিখেছেন, গণতান্ত্রিক মিত্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা “অসহায়” এবং “প্রতিক্রিয়াশীল”। প্রেসিডেন্ট জো বিডেনসহ উভয় পক্ষের ওয়াশিংটনের বেশিরভাগই নেতারা ইসরায়েলের সমালোচনা করা থেকে বিরত রয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহায়তার বৃহত্তম সরবরাহকারী হিসাবে পরিচিত। তবে ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়ে বাইডেন প্রশাসন এবং তার নিজের দলের কিছু সদস্যের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ মার্চ ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit