সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে রমজানে পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে  জেলা পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।
কোরআন নাজিলের মাস রমজান। তাই রমজান যেমন রোজার মাস, তেমনি পবিত্র কোরআনের মাসও বটে। রমজান মাসের সঙ্গে আল কোরআনের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গভীর। মাসটি রহমত, বরকত, নাজাত, মাগফেরাতের মাস। বিশেষভাবে কোরআনের মাস। তাকওয়া বা খোদাভীতি অর্জনের মাস। রমজান মাসে রাসুলুল্লাহ (স.) কোরআন চর্চায় অধিক মনোযোগী হতেন। এসময় নবীজি (স.) ও জিবরাইল (আ.) পরস্পরকে কোরআন পাঠ করে শোনাতেন।
কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) বলেন, আমাদের পুলিশ সদস্যরা পবিত্র মাহে রমজানে যাতে ধর্মীয় পরিবেশে কোরআন শিখতে পারেন সেজন্যেই এ আয়োজন করেছি। আশা করি কোরআনের আসরে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত আসবে। পুলিশ সদস্যরা কর্মের ফাঁকে এ কোরআন শিক্ষার আসরে বসলে খুব দ্রুতই তারা কোরআন পড়তে পারবেন। সবাই আন্তরিক থাকলে সফলভাবে পবিত্র মাহে রমজান ব্যাপি এ কার্যক্রম চলবে।
পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)  আরো বলেন, রমজান মাস দোয়া কবুলের মাস। দেশের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। একই সাথে খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের যাদের বাবা মা    বেঁচে আছেন এবং যাদের বেঁচে নাই প্রত্যেকের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ ভাবে বেঁচে থাকতে পারি তার জন্য দোয়া করবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit