সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে নব্য পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মুক্তা ধর। 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-২০২৪ এ নিয়োগপ্রাপ্ত ১৫ জন নব্য পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ কে পুলিশ সুপার মুক্তা ধর এর  ফুল দিয়ে বরণ
করেছেন।
 
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে  পুলিশ লাইন্সের ড্রিল শেডে  ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে খাগড়াছড়ি জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
এসময় অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন যে, তারা কৃষক, দিনমজুর, অটোচালক বিভিন্ন পেশার সাথে জড়িত। যদি বাংলাদেশ পুলিশ স্বচ্ছতা, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ না দিতেন তাহলে আজ তাদের সন্তানেরা বাংলাদেশ পুলিশের মত গর্বিত বাহিনীতে চাকরি করার সুযোগ পেত না । এ সময় তারা মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে তাদের সন্তানদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়ায় বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজিপি মহোদয় এবং খাগড়াছড়ি জেলার  পুলিশ সুপার মহোদয় কে ধন্যবাদ জানান।
চূড়ান্তভাবে উত্তীর্ণ উষা চিং মারমা’র মা বলেন, আমি একজন গৃহিণী। আমার মেয়ে অনেক কষ্ট করে পড়া লেখা করেছে। আজকে আমার মেয়ে কোন ধরনের তদবির, ঘুষ ছাড়াই সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়েছে। ছোট থেকেই আমার মেয়ের পুলিশ হওয়ার স্বপ্ন ছিল। আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আমার মেয়ে ১২০ টাকায় চাকরি পেয়েছি। ১২০ টাকায় যে চাকরি হয় আমার মেয়ে না পেলে  বুঝতেই পারতাম না। ১২০ টাকায় চাকরি পেয়ে পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানান।
মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করা মো. সুমন মিয়ার বাবা জানান যে,তিনি একজন কৃষক। দরিদ্র পরিবারে স্ত্রী,সন্তান নিয়ে কষ্টে দিনযাপন করেন তিনি। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ছেলে সুমন চাকুরী পাওয়ায় তিনি খুব আনন্দিত।তিনি চান যে,তার ছেলে একজন আদর্শ মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিক। 
প্রথম স্থান অধিকারী সুমন জানান যে,ছোটবেলা থেকেই পুলিশ হওয়ার স্বপ্নে বিভোর থাকতেন তিনি।আজ তার সেই স্বপ্ন পূরন হতে চলেছে।সুমন আরও প্রত্যাশা করেন যে,পুলিশ বাহিনীতে যোগদান  করে দেশ ও জনগণের সেবার মাধ্যমে দেশের আইন- শৃঙ্খলা বজায় রাখতে সদা তৎপর থাকবেন।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা হতে সদ্য নিয়োগপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্য তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন যে, বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো গর্বিত বাহিনীতে তারা সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন যা তাদের পরিশ্রমের ফসল এবং এ নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ যোগ্যতা, স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে ফলপ্রসু করার পেছনের কারিগর খাগড়াছড়ি জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।
পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)  বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে বলেন,  সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। এবং প্রশিক্ষণকালীন বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 
এ সময়  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  মো. জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার  সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৪,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit