সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে লার্নিং ম্যানেজমেন্টসিস্টেম কার্যক্রম শুরু

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ১৩ মার্চ ২০২৪ বুধবার ভূতত্ত্ব বিভাগের মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম উপস্থাপন করেন বিশ^বিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। এসময় অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কার্যক্রম অটোমেশনের আওতায় আনার লক্ষ্যে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ থেকে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং এক্সামিনেশন অটোমেশন সিস্টেম কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অনুষদে এই কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে শিক্ষকবৃন্দের পাঠদান ও পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক হবে এবং সঠিক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। এসব অটোমেশন সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে, সামগ্রিক ব্যবস্থাপনায় গতিশীলতা আসবে এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই অটোমেশনের আওতায় শিক্ষকরা নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে ড্যাশবোর্ডের মাধ্যমে তাদের নির্ধারিত কোর্সসমূহ, পাঠদান ও পরীক্ষা কার্যক্রম দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া, শিক্ষার্থীরা তাদের নিজস্ব ড্যাশবোর্ডের মাধ্যমে ক্লাসে উপস্থিতি, নির্ধারিত সেমিস্টার বা বর্ষের কোর্সসমূহ, ক্লাশে উপস্থিতি, বিভিন্ন পরীক্ষার ফলাফল এবং ক্লাস সম্পর্কে যাবতীয় তথ্য দেখতে পারবেন। এসব কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইসিটি সেল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit