বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

জলদস্যুদের কবলে ২৩ নাবিক, মুক্তিপণ দেওয়ার বিষয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।   

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে। তবে নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেওয়া হবে কি না কৌশলগত কারণে এখনই তা প্রকাশ করা হবে না।

হাছান মাহমুদ বলেন, জাহাজ আটকের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদে অনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে সোচ্চার।

এর আগে এক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ২৩ নাবিককে নিরাপদে রেখেই জাহাজ উদ্ধারে সার্বিক তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ।

ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit