বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শচীনের সামনেই তার রেকর্ড ভাঙলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক :  রঞ্জি ট্রফির ফাইনালে মুখোমুখি মুম্বাই ও বিদর্ভ। প্রথম শ্রেণীর এই ম্যাচটি দেখতে মাঠে হাজির হয়েছেন মুম্বাইয়ের লোকাল বয় শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা। আর এই ম্যাচে তাদের সামনেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তারকাখ্যাতি পাওয়া মুশের খান। তার আরেকটি পরিচয় তিনি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সরফরাজ খানের সহোদর ভাই।

রঞ্জির ফাইনালে সুযোগ পেয়ে ১৯ বছর বয়সী মুশির গড়েছেন দারুণ কীর্তি। মুম্বাইয়ের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। এতদিন মুম্বাইয়ের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি লিটল মাস্টারের দখলেই ছিল।  ১৯৯৪-৯৫ মৌসুমে রঞ্জির ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শচীন। দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে সেই ম্যাচে মুম্বাইয়ে জয় এনে দিয়েছিলেন তিনি।

 

মুশের অবশ্য প্রথম ইনিংসে মাত্র ৬ রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩৬ রান। এদিন তিনি জুটি বাঁধেন আজিঙ্কা রাহানে ও শ্রেয়াস আইয়ারের সঙ্গে।

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit