বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

নেতানিয়াহু সরকারকে যে সতর্কতা দিল মার্কিন গোয়েন্দা সংস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা (ওডিএনআই)। নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে তার সরকার ‘বিপদে পড়তে পারে’ বলে জানিয়েছে তারা। খবর টিআরটি ওয়ার্ল্ড। 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেতা হিসেবে নেতানিয়াহুর কার্যকারিতা এবং সেই সঙ্গে ফিলিস্তিনি ও নিরাপত্তা ইস্যুতে কঠোর নীতি অনুসরণকারী অতি-ডান এবং অতি-অর্থোডক্স দলগুলোর শাসক জোট হুমকির মুখে পড়তে পারে। ‘

গাজা যুদ্ধের আগে থেকেই নেতানিয়াহুর শাসনের প্রতি জনসাধারণের মধ্যে অবিশ্বাস গভীর ও বিস্তৃত ছিল বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। 

ইসরাইলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ওডিএনআই আরও জানিয়েছে, নেতানিয়াহুর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে দেশটিতে একটি বড় বিক্ষোভ হতে পারে। আর এর পর একটি ভিন্ন, আরও মধ্যপন্থি সরকার ইসরাইলের দায়িত্ব গ্রহণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা। 

গোয়েন্দা প্রতিবেদন আরও বলছে, ‘ইসরাইল সম্ভবত আগামী কয়েক বছর ধরে হামাসের কাছ থেকে দীর্ঘস্থায়ী সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হবে। ‘

প্রতিবেদনে গাজা যুদ্ধ নিয়ে সতর্কবার্তায় ওডিএনআই জানায়, ‘এই সংঘাত একটি বৃহত্তর আন্তঃরাজ্য যুদ্ধে পরিণত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit