বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ট্রেনের টিকিট শতভাগ বিক্রি হবে অনলাইনে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৩ মার্চ) রাজধানীর রেলভবনের সভাকক্ষে এ তথ্য জানান তিনি। লমন্ত্রী বলেন,আমরা চাই যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। যাত্রীদের অসুবিধা করে আমরা কাউকে সুযোগ দিতে চাই না। এজন্য আমরা রেলের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি।

একজন যাত্রী ৪টি টিকিট কাটতে পারবেন জানিয়ে মন্ত্রী বলেন,একজনের টিকিট আরেকজন কাটার সুযোগ নেই। কালোবাজারি রোধ করতে আমরা ব্যবস্থা নেব। সেই সঙ্গে আনা হয়েছে এবার ওটিপি সুযোগ। যাত্রীদের কথা চিন্তা করে কালোবাজারির ব্যাপারে আমরা যথেষ্ট সতর্ক অবস্থানে আছি।

টিকিট কালোবাজারির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা মোবাইলে কোডের মাধ্যমে ওটিপি পাঠাব। তখন সেই ওটিপি দিয়ে তারপর ট্রেনের টিকিটের টাকা পরিশোধ করতে হবে। এক্ষেত্রে টিকিট হোল্ড করে রাখা বা অন্য কোনো কালোবাজারি করার সুযোগ থাকবে না।
মন্ত্রী বলেন, এবারের ঈদ যাত্রার ট্রেনের টিকিটে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে কালোবাজারির দিকে। আমরা সবোচ্চ সতর্কতার সঙ্গে এ নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ আছে কালোবাজারি বন্ধ করতে হবে।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে। অনলাইনের চাপ কমাতে এবার পূর্বাঞ্চলের টিকিট সকাল ৮টা থেকে অনওয়ার্ড আর পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা হবে দুপুর ২টা থেকে। যাত্রীরা টিকিট কাটার ১০ দিন পরে যাত্রা করতে পারবেন। ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমানোর জন্য ১৬টি ঈদ স্পেশাল ট্রেন নতুন যুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ফিরতি টিকেট কাটতে পারববেন ৩ এপ্রিল থেকে এবং ঈদ যাত্রার ট্রেনের টিকিট কেনা হলে ফেরত দেয়ার সুযোগ থাকবে না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit