বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

উৎক্ষেপণের পরপরই রকেট বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (১৩ মার্চ) উৎক্ষেপণের কয়েক সেকেন্ড পরই সলিড ফুয়েলে পরিচালিত ‘কাইরোস’ রকেটটিতে বিস্ফোরণ ঘটে। এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, ১৮ মিটার উচ্চতার কাইরোস রকেটটির ওজন ২৩ টন। স্থানীয় সময় বুধবার বেলা ১১টার পর রকেটটিকে জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারের কুশিমতো কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়; কিন্তু কয়েক সেকেন্ড পরই তা বিস্ফোরিত হয়।

ওয়াকায়ামা প্রশাসন জানিয়েছে, মাঝ আকাশে রকেটটির বিস্ফোরণ ঘটে। এটি জাপান সরকারের একটি গোয়েন্দা স্যাটেলাইট বহন করছিল। বিস্ফোরণের পর রকেটটির একাংশ নিকটস্থ পার্বত্য অঞ্চলে পতিত এবং এবং কিছু অংশ সাগরে পড়ে। এতে কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে।

ওয়াকায়ামা প্রশাসনের কর্মকর্তা সুহেই কিশিমতো বলেছেন, ব্যর্থতার পরও এ উৎক্ষেপণ উদ্যোগটি সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক বড় অগ্রগতি। কারণ, এটিকে স্বয়ংক্রিয়ভাবে উৎক্ষেপণ করা গেছে। এমনকি এই মিশন স্বয়ংক্রিয়ভাবে বাতিলের সুযোগও ছিল। অন্যদিকে স্পেস ওয়ান বলেছে, তারা ঘটনাটির তদন্ত করছে। তবে কী কারণে রকেটটি বিস্ফোরিত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।  
 
এর আগে, শনিবার (৯ মার্চ) রকেটটি উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে উৎক্ষেপণস্থলের খুব কাছে একটি জাহাজ চলে আসায় উৎক্ষেপণ বাতিল করা হয়। স্পেস ওয়ান ২০২১ সালে প্রথম উৎক্ষেপণের উদ্যোগ নেয়। তারপর অন্তত পাঁচ দফায় বাতিল করা হয় এ প্রচেষ্টা। মূলত কোভিড-১৯ মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে দেরি হওয়ায় বারবার উৎক্ষেপণ পিছিয়ে যায়।
 
২০১৮ সালে বিভিন্ন জাপানি কোম্পানি — ক্যানন ইলেকট্রনিক্স, এএইচআই অ্যারোস্পেস, নির্মাতা প্রতিষ্ঠান শিমিজু ও সরকার-সমর্থিত ডেভলপমেন্ট ব্যাংক অব জাপানের সমন্বিত প্রচেষ্টায় ওয়ান স্পেস প্রতিষ্ঠা হয়।

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit