বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

শাবিপ্রবি-নোবিপ্রবিতে ইফতার বন্ধের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের মিছিল, প্রশাসনের বাধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার বন্ধ করার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্যমতে, ক্যাম্পাসে ইফতার পার্টি যেহেতু শাবিপ্রবি ও নোবিপ্রবি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ধরনের ইফতার পার্টিতে বাধা দেওয়া হয়নি। তাই এটাকে ঘিরে আমাদের ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মানে হয় না। আর যেহেতু ক্লাস চলে তাই আমাদের ছোট ক্যাম্পাসে ক্লাস চলাকালীন এ ধরনের কোনো মিছিল করতে দেওয়া ঠিক হবে না।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইফতারের মতো একটি প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এভাবে আঘাত করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ক্যাম্পাসে কেন ইফতার বন্ধ করেছে এটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই আজ (মঙ্গলবার) দুপুরে আমরা ইফতার পার্টি বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে মিছিল করতে আপত্তি জানায়। তারা যে কারণ দেখিয়ে আমাদের মিছিল ও মানববন্ধন করতে বাধা দিয়েছেন- তা কোনোভাবেই কাম্য নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কিছু শিক্ষার্থী দুই ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করতে চেয়েছিল। আমি তাদেরকে ক্যাম্পাসের বাইরে গিয়ে মানববন্ধন করতে বলেছি। আমাদের যেহেতু ছোট ক্যাম্পাস, তাই ক্লাস-পরীক্ষায় সমস্যা সৃষ্টি হতে পারে। আর বাইরের ক্যাম্পাসের একটা ধর্মীয় ইস্যুকে এখানে টেনে আনা ভালো হবে না।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit