রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

নেত্রকোনায় একাধিক মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৭৬ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : আদিবাসী নেতা সুব্রত সাংমা হত্যাসহ একাধিক মামলার আসামি নেত্রকোনার দুর্গাপুরের কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুল আওয়ালকে(৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জেলা শহরের কুরপাড় এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান আবদুল আউয়ালের বিরুদ্ধে ৯ জুন ২০২৩ দূর্গাপুর থানায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা শহরের কুরপাড় এলাকা থেকে ডিবি পুলিশ কাতে গ্রেপ্তার করে। তার নামে দুর্গাপুরের আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তবে হত্যা মামলায় তিনি জামিনে আছেন।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের আগেও তিনি নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাধের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আবদুল আওয়ালের নামে দুর্গাপুরের আওয়ামী লীগ নেতা মজিবর রহমান, কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠী নেতা সুব্রত সাংমা হত্যা, খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে। তবে হত্যা মামলায় তিনি জামিনে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit