বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা ‌‘থেমে গেছে’ : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের সৈন্যরা যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ানোয় রাশিয়া বাহিনীর অগ্রযাত্রা থেমে গেছে। এদিকে মস্কোর সাথে আলোচনায় বসার ব্যাপারে দেওয়া পোপ ফ্রান্সিসের পরামর্শ প্রত্যাখান করেছে কিয়েভ।

রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করার দুই বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধক্ষেত্রে কিয়েভকে বেশ চাপের মুখে পড়তে দেখা যায় এবং তাদের সবচেয়ে বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পশ্চিমা সহায়তা বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কিয়েভ মস্কোর কাছে বেশকিছু এলাকার নিয়ন্ত্রণ হারায়।

তবে সোমবার জেলেনস্কি ফরাসি সম্প্রচার কেন্দ্র বিএফএম টিভিকে বলেন, ‘রাশিয়ার অগ্রযাত্রা থেমে গেছে। আমাদের কমান্ড, আমাদের সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে।’

রাশিয়ার সাথে শান্তি আলোচনায় বসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের পরামর্শের ব্যাপারে ক্ষোভ প্রকাশের পর জেলেনস্কি এমন মন্তব্য করেন। কিয়েভের পাশাপাশি জার্মানি সুইস সম্প্রচার কেন্দ্র আরটিএস’র কাছে পোপের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেছে।

সোমবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় পোপের এ মন্তব্যকে কেন্দ্র করে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত বিসভলদাসকুলবোদাস ডেকে পাঠিয়ে তাকে কিয়েভের ক্ষোভের কথা জাানয়েছে।

মন্ত্রণালয় জানায়, পোপের এমন মন্তব্য ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনে রাশিয়াকে আর উৎসাহিত করবে।’

সূত্র : ফ্রান্স ২৪

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit