বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

এবার অভিনয়ে আশা ভোঁসলের নাতনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলের। সন্দীপ সিং পরিচালিত ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’ সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। নাতনির এ খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে।

আশা ভোঁসলে এক্স-এ একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত আমার নাতনি জানাই ভোঁসলেকে সিনেমার জগতের সঙ্গে যুক্ত হতে দেখে। ওকে নতুন সিনেমা ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’ ছবিতে দেখা যাবে। আমি আশা করব ও এখানে ওর জায়গা তৈরি করতে সক্ষম হবে। ওকে আর সন্দীপ সিংকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

Zanai-vosle-2
এছাড়া কেবল আশা ভোঁসলে নন। এই ছবির পরিচালক নিজেও ভীষণ খুশি যে জানাই তার ছবির মাধ্যমেই ডেবিউ করতে চলেছেন। তিনি জানিয়েছেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি জানাইকে লঞ্চ করতে পেরে। ও নিজেই ছত্রপতি শিবাজী মহারাজের বংশধর, এবং একই সঙ্গে ওর যোগ আছে আরও একটি দুর্দান্ত পরিবারের সঙ্গে। লতা মঙ্গেশকর সম্পর্কে ওর ঠাকুমার বোন হন, আর আশা ভোঁসলে ওর নিজের ঠাকুমা। এই পরিচয়গুলো ছাড়া ও নিজেও দারুণ নৃত্যশিল্পী এবং পারফর্মার। আমি নিশ্চিত ও রানি সাই বাইয়ের চরিত্রটি দারুণ ভাবে পালন করবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সন্দীপ সিং এর ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’ সিনেমায় ছত্রপতি শিবাজী মহারাজের শত্রু রানি সাই বাইয়ের চরিত্রে অভিনয় করবেন আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে। ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’ ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীর দিন মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit