মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইশাক দার (৭৩ )।  তিনি ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতা। 

গতকাল সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রেসিডেন্টের বাসভবনে শপথ নেন ইশাকসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৯ সদস্য।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইশাক। যদিও অর্থমন্ত্রী হিসেবে বেশ সমালোচনার মুুখেই পড়তে হয়েছে তাকে। 

অনাস্থা ভোটে  ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর মোট ১৭ মাস শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন ইশাক। তার আমলেই প্রথমবার পাকিস্তানের ব্যাংক সুদের হার ২২ শতংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়। এছাড়া এ সময় জ্বালানি তেলের ওপর থেকে ভর্তুকিও প্রত্যাহার করা হয়েছিল। ফলে সাধারণ জনগণের ওপর সে সময় চাপ বাড়ে।

কিউএনবি/অনিমা/১২ মার্চ ২০২৪/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit