শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

রাস্তার পাশে মিলল স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার একটি রাস্তার পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউরিয়নে বিএনপি’র কোন সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ।

রাত গভীর হলেও বাড়ি না ফেরায় ফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবারের লোকজন। পরে রাত পর্যন্ত তাকে খুঁজে না পেয়ে লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। পরদিন সকালে পরিবারের লোকজন তাকে খুঁজতে এসে শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দেখতে পায়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় না।

এদিকে সকালের দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খাবর দেয়।  সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে তাকে অনেকে চিনতে পারেন এটি স্বেচ্ছাসেবক দল নেতা ফেরদৌসের মরদেহ। পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন কে বা কাহারা তাকে শহর থেকে ডেকে নিয়ে এসে নিজপাড়া গ্রামে নির্জন এলাকায়  হত্যা করে সড়কের পাশে ফেলে রাখেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের দেয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপি’র সভায় যোগদানের কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে আসেন।  পরে সে বাড়ি ফিরে যায়নি। এখন পর্যন্ত  পরিবারের পক্ষ ৎেকে কোন অভিযোগ দেয়নি। তারপরেও  ইতিমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit