বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

গাজা ইস্যুতে রমজানের শুভেচ্ছাবার্তায় যা বললেন বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি কার্যকরের জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। রোববার পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে দেওয়া এক শুভেচ্ছাবার্তায়  এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

তিনি বলেন,‘যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় কমপক্ষে ছয় সপ্তাহের জন্য অবিলম্বে এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য অবিরাম কাজ চালিয়ে যাবে। ‘গাজায় দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলেও জানান তিনি। 

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় ফিলিস্তিনি ও ইসরাইলিদের স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির সমান পদক্ষেপ নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অন্তর্ভুক্ত আছে। আর ‘এটিই এই অঞ্চলে স্থায়ী শান্তির একমাত্র পথ’ বলে জানান বাইডেন। 
 
রমজান মাসের কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘পবিত্র মাসটি আলোর প্রতিফলন এবং নতুন করে সবকিছু শুরু করার একটি সময়। তবে চলতি বছর এমন একটি সময়ে রমজান মাস শুরু হয়েছে যখন গাজা যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে ভয়ানক যন্ত্রণার মুখোমুখি। ‘

বাইডেন তার বক্তব্যে গাজা যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনির নিহতসহ অনেকের বাস্তুচ্যুতির কথা উল্লেখ করেছেন। এই অঞ্চলের অনেকেরই খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয়ের জরুরি প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্র স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজায় আরও মানবিক সহায়তা পেতে আন্তর্জাতিক প্রচেষ্টার নেতৃত্ব দিতে থাকবে বলেও শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেছেন বাইডেন। 
 

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit