শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

চিকিৎসাসেবায় গাফিলতি বরদাশত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা.সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা সেবায় চিকিৎসকদের গাফিলতি কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। আর রোগীর স্বজনরাও যে, কথায় কথায় চিকিৎসকদের ওপর চড়াও হবেন, হাসপাতালে গিয়ে ভাঙচুর করবেন তাও মেনে নেওয়া হবে না।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাজশাহীতে অজানা রোগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। এছাড়া সম্প্রতি খতনা দেওয়ার সময় শিশু মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।

এর আগে মতবিনিময় সভায় মন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ এলাকায় চিকিৎসা সেবার খোঁজ-খবর নেওয়ার আহ্বান জানান। বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য ১০টি নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পরে স্বাস্থ্যমন্ত্রী রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের সবার সঙ্গে মতবিনিময় করেন।

এতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য শফিকুর রহমান বাদশাসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit