শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ললিতকলা একাডেমীর সনদ বিতরণসিলেটের মরমী সাধকরা এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা বলেছেন, সুস্থ চর্চার মাধ্যমে জাতি বিকশিত হয়, সুস্থ ধারার সাংস্কৃতিকে এগিয়ে নিতে উচ্চাঙ্গ সংগীতকে লালন করতে হবে। ভারত ও বাংলাদেশ সম্পর্ক নির্ভীড় ভাবে কাজ করছে। সিলেট ললিতককলা একাডেমী তাঁর উদাহরণ। শিশু কিশোর সংগীতকে এগিয়ে নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

তিনি সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে গভঃ রেজিস্টার প্রতিষ্ঠান সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক সনদ বিতরণ, সংবর্ধনা প্রদান ও উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়ক আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আবহমান কাল ধরে, সেই চর্চাটা আমাদের সিলেট চলে আসছে। সেই সাথে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করছে।

একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও আদ্রিতা তালুকদার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। উপস্থিত ছিলেন সিলেট জেলা শিশু কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, ললিতকলা একাডেমী বিদু ভূষণ ভট্টাচার্য সহ শিক্ষার্থী ও অভিভাবক।
শেষে অনুষ্ঠানের উদ্বোধক হাই কমিশনার শকুন্তলা কালরা একাডেমীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit