বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী হবো এটা কোনো দিন ভাবিনি: স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমি একজন সাধারণ মানুষ। মন্ত্রী হবো এটা কোনো দিন ভাবিনি। একটা ফোন আমার ভাগ্য বদলে দিয়েছে। দায়িত্ব  বাড়িয়ে দিয়েছে। গতকাল   রোববার দুপুরে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষিজীবী স্বাস্থ্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামন্ত লাল সেন বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালগুলো পর্যালোচনা করছি। সরকারি -বেসরকারি সবগুলো হাসপাতাল পরিদর্শন করে কোনো রকমের গড়মিল পেলে ব্যবস্থা পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কোনোভাবে অভিযান বলা যাবে না। হাসপাতালগুলোর ভুল-ত্রুটি যাতে শুধরে নিয়ে ভালোভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম ও ইম্প্রেশন ফাউন্ডেশন আয়োজিত এই স্বাস্থ্য সমাবেশে দিনভর দুই সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পত্নীতলা উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্রে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্মের সভাপতি কাজী শফিকুল  ইসলাম হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার,  স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ)  মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইম্প্রেশন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ড. কাজী শাহেদুল হালিম।

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit