বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পদ্মায় স্পীডবোট দুর্ঘটনায় নিহত-১, ম্যাজিস্ট্রেটসহ আহত-৮

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচনী ডিউটি শেষে ফেরার পথে পদ্মা নদীতে স্পীডবোট দুর্ঘটনায় মোক্তার গাজী নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় ৩ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ জন আহত হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন দুর্গম চরাঞ্চল কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনী ডিউটি শেষে রাত সাড়ে ৮টার দিকে নদী পাড় হওয়ার সময় পদ্মার দুলারচর এলাকায় দুটি স্পিডবোর্ডের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার গাজী (১৯) সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বাচ্চু গাজীর ছেলে। আহতরা হলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইমামুল হাফিজ নাদিম, ম্যাজিস্ট্রেটদের গাড়ি চালক মো. সোহেল, জজ কোর্টের পেশকার হুমায়ুন কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকারী জুয়েল পাল, মো. বোরহান ও সাইফুল ইসলাম। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ৯ মার্চ শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল। ওই ইউনিয়নের নির্বাচনী দায়িত্ব শেষে স্পিডবোট যোগে পদ্মা নদী পাড় হয়ে গন্তব্যে ফিরছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী কাজে নিয়োজিত একাধিক কর্মকর্তা ও কর্মচারী। তাদেরকে বহনকারী স্পিডবোটটি দুলারচর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা স্পিডবোটের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৩ জন ম্যাজিস্ট্রেটসহ ৮ জন আহত হয়। আহতদের মধ্যে যাত্রী মোক্তার গাজীকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, শরীয়তপুরের সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নে নির্বাচনে দায়িত্ব পালন শেষে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা স্পীডবোট যোগে পদ্মা নদী পাড়ি দিয়ে গন্তব্যে ফিরছিলেন। তারা ভেদরগঞ্জ প্রান্তের কাছাকাছি পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি স্পীডবোটের সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটসহ ৮ জন আহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit