সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ভোলাহাটে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” স্লোগানে ভোলাহাট উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।রবিবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন, ভাইয়া চেয়্যারম্যান গরীবুল¬াহ দবির, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার মোঃ ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit