শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ঝালকাঠিতে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫৬ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান-খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়ীতে তিন দিনব্যাপী শিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান চলছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্যের মেলা বসেছে।শুক্রবার রাত থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজা অর্চনা, শিব দর্শন, পুণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়। শনিবার বসে বড় মেলা। এদিন সকাল থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দেশ-বিদেশের হাজার হাজার দর্শনার্থী এই মেলায় আসেন তাদের মনবাসনা পূরণ করার জন্য। আজ রোববার সকালে এ মেলা শেষ হয়।মেলা আয়োজকরা জানান, ৪০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। শিব চতুর্দশী উপলক্ষে দেশ-বিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই এ মেলার উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে আসেন। আর অবিবাহিত মেয়েরা আসেন শিবের ন্যায় নিজের যোগ্য বর (স্বামী) প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে তুষ্ট করতে।সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পুরাণের বর্ণনা মতে, দক্ষরাজা যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিব স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচ শুরু করেন। ওই সময় যজ্ঞকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্র দিয়ে সতীর দেহ খণ্ড-বিখণ্ড করেন। খণ্ডিত অংশগুলো যেসব স্থানে পড়ে, সেসব স্থান তীর্থস্থানে পরিণত হয়।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit