শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

ঝালকাঠিতে বিদ্যালয়ের অফিস সহকারীর উপর হামলা কারিদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৫০ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে কানুদাসকাঠি নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মেহেদী হাসানের উপর হামলার প্রতিবাদে হামলাকারি অনিক রহমান ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী অভিভাবক সহ এলাকাবসী। রবিবার সকালে বরিশাল ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এ সময় বক্তারা বলেন, ৭ মার্চ বৃহস্পতিবার রাতে কানুদাসকাঠি বাজারে মাহফিল চলাকালীন সময়ে কানুদাসকাঠি নলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মেহেদী হাসানের উপর হামলা চালায় একই এলাকার শাহ আলম জমাদ্দারের ছেলে অনিক ও তার ভাই লিয়ন। এ সময় অনিকের সাথে তার সন্ত্রাসী বাহিনীরও ছিলো। এমন বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা অনিক ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানায়।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit