মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

জুয়ায় টাকা হেরে যাওয়ায় জুয়ার আসরেই জুয়াড়ির মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জুয়া খেলায় হেরে যাওয়ায় সেখানেই স্টোক করে আমিনুল ইসলাম (৫৫) নামে এক জুয়াড়ির  মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশ বাগানে একটি জুয়ার আসরে তার মৃত্যু হয়।মৃত জুয়াড়ি আমিনুল ইসলাম ওই এলাকার দক্ষিণ গোবধা চাত্রারপার গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার সকাল থেকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের জগদীশের বাঁশ বাগানের জুয়ার আসর বসে। সেখানে অন্যান্য জুয়াড়িদের সাথে জুয়া খেলছিলেন আমিনুল ইসলাম। জুয়ায় অনেক টাকা হেরে যাওয়ায় হঠাৎ সেখানে লুটিয়ে পড়ে সেখানেই মারা যান আমিনুল ইসলাম। পরে খেলোয়াররা ভয়ে পালিয়ে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বলেন, জুয়ার আসরেই স্টোক করে আমিনুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান এখন পর্যন্ত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৪/সকাল ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit