বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক

ডোমারে আন্তর্জাতিক নারী দিবসে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৪২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন ২০২৪ উপলক্ষ্যে নারী শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত শুক্রবার (০৮মার্চ) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্ত্বর হতে মানব কল্যান পরিষদের উদ্যোগে নারী শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।

শিক্ষিকা আরমিন জাহানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মাকে সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, নারীনেত্রী তৌহিদা জ্যোতি, আসমা সিদ্দিকা বেবী, পল্লীশ্রী পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী এমএ মকিম চৌধুরী, মানব কল্যাণ মুক্তি প্রকল্পের এলাকা সমন্বয়কারী ইয়াছিন আলী, কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক সোনামনি কলি প্রমূখ বক্তব্য রাখেন। সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লীশ্রী, মানব কল্যাণ পরিষদ ও উন্নয়ন পরিষদ (উপ)। সাইকেল শোভাযাত্রায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২শতাধীক নারী শিক্ষার্থী অংশগ্রহন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit