রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ঝালকাঠিতে ট্রাকের নিচে ঝাঁপ দিলেন বৃদ্ধা

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫৪ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলতাফ হোসেন ফুলহরী গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে রাস্তায় চলন্ত একটি ট্রাকের নিচে নিজেই ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,নিহত আলতাফ হোসেনের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। আলতাফ হোসেন মানসিক ভারসাম্যহীন থাকায় তাদের বিরক্ত করতো। এতে ক্ষিপ্ত হয়ে অনেক সময় মারধর করতো। গতকাল রাতে তাকে মারধর করার কারণেই নিজেই চলন্ত গাড়ির নিচে চাপা পড়েন।

নিহত আলতাফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন জানান,আমার বাবা মানসিক ভারসাম্যহীন।তিনি সকালে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যান। পরে শুনি চলন্ত ট্রাকের নিচে নিজেই ঝাপ দিয়েছ। নলছিটি থানা পুলিশের ওসি মো.মুরাদ আলী বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit