সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বাহারকন্যা সূচনার সমর্থকদের বিরুদ্ধে এজেন্টদের বের দেওয়ার অভিযোগ ৩ প্রার্থীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে নানা অভিযোগ আসছে। তিন প্রার্থী এমপি বাহারকন্যা তাহসীন বাহার সূচনার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তারা বলছেন সূচনার লোকজন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিচ্ছেন। 

আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার ‘বাস’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নবাব হক্কম হায়দার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি খবর পেয়েছি যে ৫, ৬ নং ওয়ার্ডের অবস্থা নাজুক। আমার পোলিং এজেন্টরা দুই বার গেছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তারা ভয়ে সেখানে যেতে চান না।

তিনি বলেন, বাস প্রতীকের সমর্থকরা এজেন্টদের ৫ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের হারুন স্কুল ও আলিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না।

‘এজেন্টদের মারধর করা হয়েছে, কুমিল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি’, বলেন সাক্কু।

ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘৩, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে আমার ভোটার-এজেন্টদের বাস প্রতীকের সমর্থকরা বের করে দিয়েছে। তারা বাইরে থেকে লোক এনে ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে।’

আজ সকাল ১০টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরেক প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম তার এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার, নারী ভোটারদের আসতে বাধা এবং ভয় দেখানোর অভিযোগ তুলেছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানিম বলেন, ‘বিভিন্ন জায়গায় আমার নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছু ভোটার ছিলেন। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এসব অভিযোগ তিনি ‘বাস’ প্রতীকের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

কুমিল্লা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, অশোকতলা লতিফা নিরোদা সুন্দরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খালিয়াজুরী কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তানিম।

এ বিষয়ে জানতে নির্বাচনের রিটার্নিং অফিসার ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। এজেন্টদের বের করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের কর্মকর্তারা যেসব কেন্দ্রে এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ আছে সেখানে যাচ্ছেন।’

তবে বাহারকন্যা সূচনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মার্চ ২০২৪,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit