শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

‘টি-টোয়েন্টিতেও আমরা ভালো খেলতে পারি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের মানদণ্ড হিসেবে বিবেচিত টেস্টে এখনো শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। গত এক দশক ধরে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে টাইগাররা। 

বৃহস্পতিবার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাপন বলেন, ‘আমরা ওডিআইতে ভালো খেলতাম, এখন টি-টোয়েন্টিতেও ভালো খেলতে পারব।’

শ্রীলংকার বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মতো তারকাকে ছাড়াই দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও বাংলাদেশ মাত্র ৩ রানের জন্য হেরে যায়। ম্যাচ হারলেও টাইগারদের অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ পুরো দেশের মানুষ।

গতকাল বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকাকে ১৬৫ রানে থামিয়ে ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজে (১-১) সমতায় ফিরে বাংলাদেশ দল। 

টাইগারদের এমন পারফরম্যান্সের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দলে তামিম নেই, সাকিব নেই, মুশফিক নেই- এরপরও মাহমুদউল্লাহ, জাকির আলি, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়রা যে সাহস নিয়ে খেলছে এটাই বড় কথা। ওদের খেলার ধরন দেখে মনে হয়েছে, এখন টি-টোয়েন্টি খেলতে আমরাও পারি।’ 

আগামী শনিবার সিরিজের শেষ আর ‘অঘোষিত’ ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit