শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

কুলদীপ-অশ্বিনের ঘূর্ণিতে কাবু ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ধর্মশালায় স্পিন ইন্দ্রজালে বাঁধা পড়ল ইংল্যান্ড। কুলদীপ যাদব আর শততম টেস্ট খেলতে নামা রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দিনের দুই সেশনের কিছু বেশি টিকল সফরকারীর। ব্যাটিং দুর্দশায় ৫৭.৪ ওভারে ২১৮ রানে থামতে হয় বেন স্টোকসের দলকে। নিজের ১২তম টেস্টে এসে ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন কুলদীপ। এবং শততম টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট অশ্বিনের নামে। বাকি এক উইকেটও স্পিনারের ঝুলিতেই, রবীন্দ্র জাদেজার।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ছিল ইংলিশদের দখলেই। ৬৪ রানে তখনও ক্রিজে দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। সেখান থেকেই ইংলিশদের দিনের প্রথম ধাক্কা দেন কুলদীপ, সাজঘরে বেন ডাকেট। সেই থেকেই শুরু ধর্মশালায় ইংলিশদের স্পিন জুজু। ঠিক ১০০ রানের মাথায় ইংলিশদের সহ-অধিনায়ক ওলি পোপকেও আউট করেন কুলদীপ। 

সেখানে শততম টেস্টে ব্যাটিংয়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করতে থাকেন জনি বেয়ারস্টো। এদিকে তাকে সঙ্গ দিয়ে চাপ সামাল দিয়ে এগোন রাঁচিতে লম্বা সময় পর রানে ফেরা রুট। তবে দলীয় ১৭৫ রানের মাথায় ফেরেন দুজনই। আগে কুলদীপের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে ফেরেন রুট (২৬), পরে রবীন্দ্র জাদেজার বলে ফেরেন বেয়ারস্টো (২৯)। এরপর ব্যাটে নামা ইংলিশ অধিনায়ককে স্টোকসকে (০) বুঝে ওঠার আগেই সাজঘরের রাস্তা মাপান কুলদীপ। 

১ উইকেটে ১০০ রানে পৌঁছানোর পর ১৭৫-এ না যেতেই নেই ৬ উইকেট। বাকি ৪ উইকেটে এবার অফ ব্রেক ঘূর্ণির পালা। সেই দায়িত্ব বেশ ভালোভাবে সামলিয়ে শেষ চার ব্যাটারের উইকেট তুলে নেন অশ্বিন। 

সংক্ষিপ্ত স্কোর: (ধর্মশালা টেস্ট, প্রথম দিন*)

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২১৮ (৫৭.৪ ওভার) (ক্রলি ৭৯, বেয়ারস্টো ২৯; কুলদীপ ৫/৭২, অশ্বিন ৪/৫১)

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit