শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বেতন না বাড়ানোয় কাজের আগ্রহ হারিয়েছেন রাজ্জাক-হান্নান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দল নির্বাচক প্যানেলের সদস্যদের মধ্যে বেতন-ভাতা নিয়ে হতাশা আগেও ছিল এখনো আছে। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার এক যুগ কাজ করার পরও কাঙ্ক্ষিত বেতন-ভাতা পাননি। সাবেক প্রধান নির্বাচক নান্নুর সর্বশেষ বেতন ছিল ১ লাখ ৮২ হাজার টাকা। নির্বাচক হাবিবুল বাশারের বেতন ছিল দেড় লাখের মতো। প্যানেলের আরেক সদস্য রাজ্জাক মাসে পেতেন লাখ টাকার কিছু বেশি। 

বর্তমান নির্বাচক প্যানেলের প্রধান গাজী আশরাফ হোসেন লিপুকে ৩ লাখ টাকা বেতন, সার্বক্ষণিক গাড়ি এবং দেশ-বিদেশ সফরে পরিচালকদের সমমানের সুযোগ-সুবিধা দেওয়ায় হতাশায় ডুবে আছেন প্যানেলের বাকি দুই সদস্য আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর উপস্থিতিতে রাজ্জাক-হান্নান ক্রিকেট কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে অনুরোধ জানিয়েছিলেন, মাসিক বেতন ২ লাখ টাকায় উন্নীত করার জন্য।

প্রধান নির্বাচক তাতে সাড়া দিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানকে অনুরোধ জানান রাজ্জাক-হান্নানের বেতন বাড়াতে। দুই নির্বাচক এ দাবি নিয়ে সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছে যান। তিনি ফিন্যান্স বিভাগের প্রধান ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে এ নিয়ে কথা বলে বেশিদূর এগোতে পারেননি। 

এ ব্যাপারে সিইও সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি বোর্ডের অভ্যন্তরীণ এবং নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ কারণে আমি মন্তব্য করতে পারছি না।’ ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে রাজ্জাককে ২ লাখ আর হান্নানকে দেড় লাখ টাকা মাসিক বেতন দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বলে জানা গেছে। এই বেতন বৈশ্বিক বিবেচনায় খুব বেশি নয় বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। এরপরও দুই নির্বাচককে সম্মানজনক বেতন দিতে রাজি না বোর্ড। 

তবে রাজ্জাক-হান্নান বিসিবি সভাপতি পাপনের কাছে বেতন বাড়ানোর কথা জানালে হয়তো লাভবান হতে পারেন। শুধু দুই নির্বাচকই নন, দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট এবং প্রমোশন বন্ধ রাখায় হতাশায় ভুগছেন বিসিবি কর্মকর্তা-কর্মচারীরাও।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit