শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

বিচ্ছেদের পরেও একসঙ্গে শুটিং করেছিলেন সালমান-ক্যাটরিনা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ অল্প সময়ের জন্য হলেও সম্পর্কে ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাদের পথ আলাদা হয়ে যায়। তারপরেও একসঙ্গে কাজ করেছেন তারা। 

দু’জনের সম্পর্কের এক দুর্বল মুহূর্ত নিয়ে আলোকপাত করলেন পরিচালক কবীর খান। 

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল ‘এক থা টাইগার’। এই সিনেমাতে জুটি বেঁধেছিলেন সালমান-ক্যাটরিনা। টাইগার-জোয়া জুটিকে পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু পর্দার রসায়নের নেপথ্যে শুটিংয়ের সময়ে দু’জনের মধ্যে ছিল একরাশ অস্বস্তি। ঘটনাটি প্রকশ্যে এনেছেন সিনেমার পরিচালক কবীর খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সিনেমার অভিনেতা নির্বাচন প্রসঙ্গে কবীর খান বলেছেন, ‘‘তখন ওদের সবে বিচ্ছেদ হয়েছে এবং একে অপরের সঙ্গে ওরা খুব বেশি স্বচ্ছন্দ ছিলেন না।’’  

পরবর্তী সময়ে সিনেমার সিক্যুয়েলের সময় সালমানের কাছে প্রশ্ন রাখা হয় যে জোয়া চরিত্রটি নিয়ে কোনো আলাদা সিনেমা তৈরি হলে তার মত কী? উত্তরে ভাইজান বলেন, ‘‘হতেই পারে। কিন্তু জোয়া তো টাইগারকে ছাড়া অসম্পূর্ণ! তাই পুরো সিনেমাতে না থাকলেও ক্লাইম্যাক্সে কিন্তু জোয়াকে রক্ষা করতে টাইগারকে আসতেই হবে।’’

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit