শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর, ২৪ জনের প্রাণহানি: রিপোর্ট বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ভেঙে হলো ‘তিন টুকরো’ বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল ইসরাইল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বানচাল করার চেষ্টা করছে : মার্কিন গোয়েন্দা জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে হকির প্রথম অধিনায়কের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক ৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও হয়নি: মির্জা ফখরুল

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ হলিউড অভিনেত্রী অভিনেত্রী গ্যাল গ্যাডট। বুধবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হাসপাতাল থেকে নবজাতকের ছবি শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী। আর এতে ভক্তরা অবাক হয়েছেন। কেননা তারা জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।

হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, আমার মিষ্টি মেয়ে, স্বাগতম। বাচ্চা নেওয়াটা সহজ ছিল না, অবশেষে সেটি আমরা পেরেছি। ওরি, তুমি আমাদের জীবনে এত আলো নিয়ে এসেছ, তোমার নামের মাঝেই আমাদের বেঁচে থাকা। হিব্রুতে ওরি অর্থ ‌‌‘আমার আলো’। আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হাউজ অব গার্লসে স্বাগতম… বাবাও খুব খুশি।

২০০৮ সালে ব্যবসায়ী জেরন ভার্সানোকে বিয়ে করেন গ্যাল গ্যাডট। এর আগে তিন মেয়ে আলমা, মায়া ও ড্যানিয়েলার জনক-জননী ছিলেন তারা। এবার তাদের ঘর আলো করে এসেছে ওরি।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit